এসএমসির সদস্য কর্তৃক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগে
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ১৪৯ নং শ্রীফলকাটি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এসএমসির সদস্য কর্তৃক বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অর্থ আত্মসাতের অভিযোগ। স্কুল ম্যানেজিং কমিটির ভূমিদাতা সদস্য মো: রাশিদুল ইসলাম অভিযোগে উল্লেখ করেছেন ১৪৯ নং শ্রীফলকাটি পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বিদ্যালয়ে দীর্ঘদিন দায়িত্বে থাকায় প্রভাব খাটিয়ে স্বেচ্ছাচারিতা, কর্তব্যে অবহেলা ও অর্থ আত্মসাতে লিপ্ত হয়েছে। প্রধান শিক্ষক ¯িøপ প্রকল্প বাবদ ৫০ হাজার টাকার ৫০% আত্মসাৎ করেছেন, দুর্যোগ প্রস্তুতি বাবদ ৫ হাজার টাকার সম্পূর্ণটায় পকেটস্থ করেছেন, প্রাক প্রাথমিক প্রকল্প বাবদ ১০ হাজার টাকা, রুটিন মেইনটেন্স বাবদ ৪০ হাজার টাকার ৭০% ও ক্ষুদ্র মেরামত বাবদ ২ লাখ টাকার ৯০% আত্মসাৎ করেছেন। এসকল দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশন সেগুন বাগিচা ঢাকা, মহাপরিচালক, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ সচিবালয় ঢাকা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা সহ বিভিন্ন দপ্তরে ডাক যোগে রেজিস্ট্রি করে অভিযোগ করেছেন।

Leave a Reply