আহ্লেহাদীছ আন্দোলনের কদমতলা শাখা পূণ:গঠন
প্রেস বিজ্ঞপ্তি : আহলেহাদীস আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা সদর এলাকার উদ্যোগে কদমতলা আহলেহাদীস জামে মসজিদে এক কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ডা: মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোস্তফা আহমদ আলীর পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আহলে হাদীস আন্দোলন সাতক্ষীরা জেলার সহ-সভাপতি মাও: মো: ফজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজ কল্যাণ সম্পাদক মো: আব্দুল খালেক, সদর উপজেলা শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাও: আব্দুল্লাহ বিন আব্দুল হালিম, সদর এলাকার তাবলীগ সম্পাদক মাও: নূরুল ইসলাম ও যুব বিষয়ক সম্পাদক মাস্টার মো: রেজাউল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপক ওমর ফারুক।

Leave a Reply