ঢাকাSaturday , 7 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইসলামী ব্যাংক কাজিরহাট বাজার শাখা উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 7 December 2019, 21:28

কলারোয়া অফিস : কলারোয়ার কাজিরহাটে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকালে কাজিরহাট বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লি.এর খুলনা বিভাগীয় জোনাল হেড ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও কলারোয়া শাখার ব্যবস্থাপক শেখ তরিকুল ইসলাম, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহŸায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, কেরালকাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ সরদার, কাজিরহাট বাজার কমিটির সভাপতি ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক চেয়ারম্যান স ম মোরশেদ আলী ভিপি, যুদ্ধ কালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার, কলারোয়া উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ও কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বাবু, অ্যাড. আশরাফুল আলম বাবু, কাজিরহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আয়ুব আলী ও ইসলামী ব্যাংকের কাজিরহাট শাখার এজেন্ট মেসার্স তৌহিদ ইলেকট্রনিকস এর স্বত্বাধিকারী সেলিম রেজা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা যুবলীগের সহ সভাপতি শফিউল আলম শফি, বীর মুক্তিযোদ্ধা আকছেদ আলী, শিক্ষাবিদ আমির আলী, সাতক্ষীরা জেলা সমাজ সেবা সহকারী অফিসার সরদার মিজানুর রহমান, আব্দুল হামিদ সরদার, সাবেক বিআরডিবি চেয়ারম্যান আব্দুল গফুর, মাস্টার আমিরুল ইসলাম, উপ সহকারী কৃষি অফিসার মামুনুর রশীদ, সাংবাদিক সরদার জিল্লুর রহমান, ইউপি সদস্য সাইফুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, আশরাফ আলী ও প্রভাষক সাইফুল ইসলাম স্থানীয় ব্যবসায়ী পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *