ঢাকাFriday , 6 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির শ্রীউলা ও খাজরায় শীত বস্ত্র বিতরণ

admin ঢাকা
আপডেট: 6 December 2019, 23:12

খাজরা/শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির শ্রীউলা ও খাজরা ইউনিয়নে অসহায় দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে উপজেলার শ্রীউলা ইউনিয়ন পরিষদ চত্বরে শীতার্ত ছিন্নমূল মানুষের শীত নিবারণের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ইয়াছিন আলি, অলিউল্লাহ সানা, জালাল উদ্দীন, তহমিনা জোয়াদ্দার প্রমুখ। এদিন ইউনিয়নের ৪৬০ ব্যক্তির মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) খাজরা ইউনিয়নের গদাইপুরে প্রধানমন্ত্রীর অনুদানের শীতবস্ত্র বিতরণ করেন ইউপি চেয়ারম্যান এস,এম শাহনেওয়াজ ডালিম। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব বিশ্বজিৎ ঘোষ, ইউপি সদস্য হোসেন আলী, অনুপ কুমার সানা, রামপদ সানা, জালাল মোড়লসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদিন ৪৬০ অসহায় হত-দরিদ্রের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *