ঢাকাFriday , 6 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুক্তিযোদ্ধা আ: খালেকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

admin ঢাকা
আপডেট: 6 December 2019, 20:37

কলারোয়া অফিস: সাতক্ষীরার কলারোয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুক্তিযোদ্ধা আ: খালেক (৭৫) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কলারোয়া মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে জানা গেছে-উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের ভাদিয়ালী গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুক্তিযোদ্ধা আ: খালেক (৭৫) শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে নিজ বাড়িতে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ, কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সাংগঠনিক কমান্ডার মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম প্রমুখ। পরে যথাযোগ্য মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *