ঢাকাFriday , 6 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মহান বিজয় দিবস উপলক্ষে দাবা টুর্নামেন্ট

admin ঢাকা
আপডেট: 6 December 2019, 20:36

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে আলোচনা সভা ও দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ ডিসেম্বর) সকালে পৌরসভার ০৪নং ওয়ার্ডের সুলতানপুর কাজী ফিরোজ হাসান কাউন্সিলার’র কার্যালয়ে সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি কাজী আক্তার হোসেনের আয়োজনে ০৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন’র সভাপতিত্বে দাবা টুর্নামেন্ট’র উদ্বোধন করেন পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ নাসেরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশি, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, শাহাজান কবির সাজু প্রমুখ। দাবা টুর্নামেন্টে খুলনা, বাগেরহাট ও স্বাগতিক সাতক্ষীরা জেলার দাবা খেলোয়াড়রা অংশ নেয়। দ্বিতীয় সেশনে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মো. আবুল খায়ের, মো. মোহন, মো. ইকবাল কবির ও মাসুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *