ঢাকাMonday , 3 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ৩ দিনব্যাপী বৃক্ষমেলার সমাপনী

admin ঢাকা
আপডেট: 3 September 2018, 22:40

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই সবুজ সংঘের উদ্যোগে ৩ দিনব্যাপী বৃক্ষমেলার সমাপ্তি ঘটেছে। সোমবার (৩ সেপ্টেম্বর) সমাপনী অনুষ্ঠানে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানার ওসি (তদন্ত) রাজিব হোসেন, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দক্ষিণ শ্রীপুর স্কুল অ্যান্ড কলেজের সভাপতি কাজী কাউফিল অরা সজল প্রমুখ। প্রসঙ্গত, ১ সেপ্টেম্বর থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত মেলায় নানা প্রজাতির ফলদ, বনজ ও ওষুধি বৃক্ষের চারা নিয়ে ১৭টি স্টল অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *