ঢাকাThursday , 5 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরকে ডিজিটাল করার লক্ষ্যে উঠান বৈঠক

admin ঢাকা
আপডেট: 5 December 2019, 23:13

দক্ষিণ শ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধি: সময়ের সাথে তাল মিলিয়ে বর্তমান সরকার দেশকে ডিজিটাল করার লক্ষে ব্যাপক হারে কাজ করে যাচ্ছেন। ডিজিটাল সেবার মাধ্যমে গ্রামকে শহরে পরিণত করাসহ আরও অনেক প্রকার কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৭ নং ওর্য়াডের ইউপি সদস্য মো: মিলন হোসেন তার ওয়ার্ডকে ডিজিটাল করার লক্ষে মহল্লায় মহল্লায় উঠান বৈঠক করেছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি জনগনের চাহিদা অনুযায়ী জনগণের সম্মতিক্রমে বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নেন। মিলন হোসেন বলেন, প্রতিটি বাড়িতে স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন, গরিব অসহায় সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা প্রদান সহায়তা, পরিবেশকে দূষণমুক্ত করতে মহল্লার বিভিন্ন পয়েন্টে ময়লা ফেলার ডাস্টবিন স্থাপন, মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ৭ নং ওর্য়াডে মাদক বিরোধী কমিটি গঠন, বাল্যবিবাহ বন্ধে কমিটি গঠন, দুর্যোগ মোকাবিলায় সেচ্ছাসেবক গঠন ও উপকরণ প্রস্তুত রাখা, শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা, মাটির রাস্তা ইটের সলিংসহ যাতায়াত ব্যবস্থার উন্নতি করা, রাস্তার পাশে বৃক্ষরোপণ অভিযান এবং সমাজের সকল মানুষের অংশগ্রহণে সুশাসন প্রতিষ্ঠাসহ আরও অনেক কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষে কাজ করবেন বলে তিনি জানান। উঠান বৈঠকে ৭নং ওর্য়াডের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *