ঢাকাMonday , 3 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে তারালী ও নলতা ইউনিয়নের জয়

admin ঢাকা
আপডেট: 3 September 2018, 22:39

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের শেষ দিনের খেলায় জয়ী হয়েছে তারালী ও নলতা ইউনিয়ন ফুটবল একাদশ।
সোমবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
প্রথম খেলায় তারালী ইউনিয়ন ২-০ গোলের ব্যবধানে চাম্পাফুল ইউনিয়নকে পরাজিত করে। নলতা ইউনিয়ন ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় খেলা গোলশূণ্য ভাবে শেষ হয়। পরবর্তীতে টাইব্রেকারে নলতা ইউনিয়ন ৩-০ গোলের ব্যবধানে জয়লাভ করে দ্বিতীয় পর্বে উন্নীত হয়।
খেলা উদ্বোধন করেন তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন এবং উপজেলা ক্রীড়া সংস্থা ও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল আলম বাবলু। খেলা পরিচালনা করেন তাপস সরকার, সুকুমার দাশ বাচ্চু, সেলিম ও সোহাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *