শ্যামনগরে নবাগত সহকারী কমিশনার (ভূমি)’র যোগদান
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর সহকারী কমিশনার(ভূমি) হিসেবে যোগদান করেছে মো. আব্দুল হাই সিদ্দিকি। বুধবার বেলা ১২ টায় শ্যামনগর সহকারী কমিশনার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজজামান এর সভাপতিত্বে বিদায়ি সহকারী কমিশনার (ভূমি) এস এম নাহিদ হাসান খান এর বিদায়ি আরাত্রিক সংবর্ধনা এবং নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল হাই সিদ্দিকি এর আগমনে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি)’র অধিনস্থ সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। মো. আব্দুল হাই সিদ্দিকি ৩৫ তম ব্যাচে প্রশাসন এডমিনে নিয়োগ পান। শ্যামনগরে যোগদানের পূর্বে তিনি জয়পুর হাট জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তিনি তার যোগদান অনুষ্ঠানে শ্যামনগর বাসীর কাছে সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply