ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সহ-সভাপতি সাইফুল¬াহ লস্করের ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি ও নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার নেতৃবৃন্দ তার কবর জিয়ারতসহ পুষ্প মাল্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক কামরুল হক লিকু, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের তালা শাখার সভাপতি আব্দুল হাকিম, দপ্তর সম্পাদক মো; আসাদুর রহমান, যশোর জেলা কৃষক সংগ্রাম সমিতির দপ্তর সম্পাদক জাকির হোসেন, রঘুনাথ খাঁ, আমীর হোসেন, শাহজাহান গাজী, আবু তালেব, জেলা ভূমিহীন উন্নয়ন সমিতির সভাপতি আব্দুস সাত্তার, ফাহিমুল হক, কল্যাণ ব্যাণার্জি প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
