ঢাকাThursday , 5 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দলিত জনগোষ্ঠীর মানববন্ধন অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 5 December 2019, 21:44

ডেস্ক রিপোর্ট: জাত পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে বৈষম্য বিলোপ আইন দ্রæত প্রণয়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন (বিডিইআরএম) সাতক্ষীরা জেলা শাখা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, কেন্দ্রীয় নারী কমিটির সম্পাদিকা জয়ন্তি রানী দাশ, দিলীপ কুমার দাশ, প্রবীর দাশ, তপন দাশ, স্বরশতি রানী, বেজুল ইসলাম, মন্টু দাশ সালাউদ্দিন প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন দুলাল চন্দ্র দাশ। বক্তারা বলেন, ৫ ডিসেম্বর বিশ্ব মানবিক দিবস ও ১০ ডিসেম্বর আন্তজার্তিক মানবাধিকার দিবস ঘোষণা করতে হবে। টেকসই উন্নয়নে দলিত জনগোষ্ঠীকে পেছনে রাখা যাবে না। সংসদে দলিত জনগোষ্ঠীকে সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। এছাড়া আট দফা দাবি উপস্থাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *