সরকারি কেবিএ কলেজে জেলা রোভারের প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জেলা রোভার মুড ও ৬ষ্ঠ জেলা কমডেকা বাস্তবায়নের লক্ষে দেবহাটা উপজেলাধীন সখিপুরের ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় কলেজ আইসিটি রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিনের সভাপতিতে কেবিএ কলেজের রোভার গ্রæপ সম্পাদক ও জেলা রোভার স্কাউটস এর কোষাধ্যক্ষ মো. আবু তালেবের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, জেলা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সমিতির সভাপতি আব্দুল মাবুদ গাজী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহŸায়ক আবু রায়হান তিতু, জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কলেজ পরিচালনা কমিটির দাতা সদস্য সরদার আমজাদ হোসেন, দেবহাটা থানার এসআই আসিফ হোসেন, প্রমুখ। সভায় বিশিষ্ট শিক্ষাবিদ ও পীরে কামেল হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর নামে আগামী ৪ জানুয়ারি ২০২০ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত সাতক্ষীরা জেলার ত্রয়োদশ রোভার মুড ও ৬ষ্ঠ জেলা কমডেকা সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে অত্যন্ত জাঁকজমক পূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

Leave a Reply