দেবহাটায় বেগম রোকেয়া দিবসের প্রস্তুতি সভা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় নারী জাগারনের অগ্রদূত বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিনের সভাপতিতে মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, কুলিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাদুল ইসলাম। উপস্থিত ছিলেন সরকারি খানবাহাদুর আহছান উল্লা কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, হাজী কেয়ামউদ্দিন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা কলেজের অধ্যক্ষ একেএম আনিসউজ্জামান কালাম, আইডিয়ালের নির্বাহী পরিচালক ডা. নজরুল ইসলাম, আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ প্রমুখ। আগামী ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উদযাপন, জয়িতা অন্বেষনসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করার পাশাপাশি প্রস্তুতি গ্রহণ করা হয়।

Leave a Reply