ঢাকাThursday , 5 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রতিবন্ধীরা সমাজের বোঝা বা অবহেলার পাত্র নয় : এমপি রবি

admin ঢাকা
আপডেট: 5 December 2019, 21:27

ডেস্ক রিপোর্ট: “অভিগম্য আগামীর পথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ তম আন্তর্জাতিক ও ২১ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও প্রতিবন্ধী সেবা স্বাস্থ্য কেন্দ্র সাতক্ষীরার আয়োজনে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সদর থানা মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার সিভিল সার্জন ডা: শেখ আবু শাহিন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেবাশিস সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহ উদ্দীন আহমেদ, সমাজসেবা অধিদফতর সাতক্ষীরা’র সহকারী পরিচালক মো. হারুন অর রশিদ প্রমুখ। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, শারীরিক প্রতিবন্ধী আব্দুস সেলিম। প্রধান অতিথি এমপি রবি বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশের সকল প্রতিবন্ধীদেরকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আনার উদ্যোগ গ্রহণ করেছেন। প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা বা অবহেলার পাত্র নয়। প্রতিবন্ধীরা অন্যের মুখাপেক্ষী না হয়ে তারা আজ নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হয়েছেন। আলোচনাসভা শেষে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহযোগিতা ও অংশগ্রহণ করে উন্নয়ন সংগঠন বরসা, নবজীবন, ঋশিল্পি, সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুন্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ প্রতিবন্ধী স্কুল, সুমনা ফাউন্ডেশন, প্রতিবন্ধী পুর্নবাসন কল্যাণ সমিতি, ক্রিসেন্ট, প্রতিবন্ধী পুনর্বাসন উন্নয়ন ফাউন্ডেশন, জেলা বধির কল্যাণ সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *