কাশিমাড়ীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
কাশিমাড়ী (শ্যামনগর)প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন পরিষদে অসহায় দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে এস.এম জগলুল হায়দার প্রদত্ত শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকাল ১০ টায় কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত কম্বল বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান এস,এম আব্দুর রউফ। কম্বল বিতরণকালে বিশেষ অতিথি ছিলেন কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি এস,এম সাহজাহান, যুবলীগের আহŸায়ক এস,এম ইয়াহিয়ার রহমান খোকন, ইউপি সদস্য রাজগুল সরদার, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গোলাম সারোয়ার প্রমুখ। এসময় ইউনিয়নের প্রায় চার শতাধিক ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয়।

Leave a Reply