সমাজ সেবক সাত্তার সরদার আর নেই
শ্যামনগর অফিস: ঈশ্বরীপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সাত্তার সরদার মৃত্যুবরণ করেছেন (ইন্না………রাজেউন)। বুধবার ৪ ডিসেম্বর ভোর রাতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি এক স্ত্রী ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি শ্যামনগর উপজেলা জাতীয়তাবাদী যুব দলের সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য আদম শফিউল্লাহর পিতা ও মুক্তিযোদ্ধা আলী আশরাফের ভায়রা। তার বিদেহী আত্মার শান্তি ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

Leave a Reply