জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত; সাদিক বহিষ্কার
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিককে সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী কাজের সাথে জড়িত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সাথে জেলা ছাত্রলীগের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যকরী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত গত ৩ ডিসেম্বর রাতের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সাথে নতুন কমিটি গঠনের লক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের আগামী ১৮ ডিসেম্বর ২০১৯ তারিখের মধ্যে সংগঠনের দপ্তর সেল বরাবর জীবন বৃত্তান্ত পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যকরী সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply