বহেরা কলখালী ব্রিজ থেকে বহেরা বাজার পর্যন্ত বাতাসে উড়ছে ধুলা বালি
কুলিয়া(দেবহাট)প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়ার বহেরা কলখালী ব্রিজ থেকে বহেরা বাজার পর্যন্ত অবৈধ ডাম্পার ও ট্রলি চলাচলে বাতাসে উড়ছে ধুলা বালি, দেখার কেউ নাই। কিছুদিন আগে এ রাস্তাটির অবস্থা ছিল অনেক খারাপ, সম্প্রতি কাজ হয় এ রাস্তারটির। এলাকাবাসী অবৈধ ডাম্পার ও ট্রলির কারণে ধুলা বালিতে পরিপূর্ণ বর্তমান রাস্তাটি ও শত শত স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের ধুলা বালি মেখে এ রাস্তা দিয়ে চলাচল করছে এবং বর্ষা হলেই এ রাস্তাটি আর রাস্তা থাকবে না বলে জানান। সরজমিনে গিয়ে দেখা যায় রাস্তাটিতে ধুলা বালি আর কাদায় পরিপূর্ণ হয়ে আছে। একটু বর্ষা হলেই রাস্তটি চলাচলের অনুপযোগী হয়ে যাবে এবং স্কুল কলেজের ছাত্রছাত্রী ও এলাকার মানুষ দুর্ভোগে পড়বে। প্রভাবশালীরা ঘের থেকে মাটি কেটে বিভিন্ন ভাটায় দিচ্ছে এ ডাম্পার ও ট্রলিতে তার জন্য এমনটা করছে বলে নাম প্রকাশ না করা শর্তে একাধিক ব্যক্তি জানান। তারা আরো বলেন, তাদের বিরুদ্ধে কিছু বলতে গেলে প্রশাসনের ভয়ভীতি দেখায়। রাস্তারটির ধারণ ক্ষমতার থেকেও ডাম্পার গাড়ির ধারণ ক্ষমতা অধিক হওয়ায় রাস্তাটি আবারও ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন তদন্ত পূর্বক দ্রæত ব্যবস্থা করে তার জন্য আশু হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

Leave a Reply