ঢাকাWednesday , 4 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রস্তাবিত মার্কেট প্লেস ডেভালপমেন্ট এনজেডিসিএস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 4 December 2019, 22:05

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা মার্কেট প্লেস ডেভালপমেন্ট (এনজেডিসিএস) ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (০৪ ডিসেম্বর) বেলা ১১টায় এস.ডি.এফ’র আর্থিক সহযোগিতায় পৌরসভার ০৩ নং ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকায় ফিতা কেটে ও ফলক উন্মোচন করে প্রধান অতিথি হিসেবে প্রস্তাবিত মার্কেট প্লেস ডেভালপমেন্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রস্তাবিত মার্কেট প্লেস ডেভালপমেন্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংক’র সিনিয়র রুরাল ডেভালপমেন্ট স্পেশালিস্ট মি. সিনিথারমবি মনোহরন, সোশাল ডেভালপমেন্ট ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এ.জেড.এম. সাখাওয়াত হোসেন, এস.ডি.এফ’র প্রধান কার্যালয়ের পরিচালক মো. গোলাম ফারুক, এস.ডি.এফ’র খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক মাহবুবুল আলম, মো. হেদায়েত উল্লাহ প্রমুখ। এসময় অন্যান্য কর্মকর্তা ও এস.ডি.এফ’র গ্রাম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ক্যাপশন : সাতক্ষীরায় ফলক উন্মোচন করে প্রস্তাবিত মার্কেট প্লেস ডেভেলপমেন্ট এনজেডিসিএস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করছেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *