ঢাকাWednesday , 4 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের রতনপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান আহম্মদ আলী আর নেই

admin ঢাকা
আপডেট: 4 December 2019, 20:32

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের রতনপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মো: আহম্মদ আলী মোড়ল (৯২) আর নেই। তিনি বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে নিজবাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতী, পুতিসহ অসংখ্যা গুণাগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জোহরের নামাজের পর রতনপুর ফুটবল মাঠে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হবে বলে মরহুমের পরিবার সূত্রে জানা গেছে।

মরহুম মো: আহম্মদ আলী মোড়ল এর বড় ছেলে মো: আশরাফুল হোসেন খোকন বর্তমানে রতনপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বড় মেয়ে রোকেয়া খাতুন বেবী ধলবাড়িয়া ইউপি’র সংরক্ষিত মহিলা সদস্য বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *