ঢাকাTuesday , 3 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সরকারি সাহায্যে কিংবা বিদেশী দান নিয়ে দেশ গড়া সম্ভব নয়- দেশ গড়তে হলে সবাইকে সচেতন হতে হবে: ইউএনও রাসেল

admin ঢাকা
আপডেট: 3 December 2019, 21:37

শেখ শাওন আহমেদ সোহাগ, নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ পৃথিবীর জনবহুল দেশের মধ্যে একটি। এদেশে যে পরিমাণ মানুষ বসবাস করে তাদের সকল চাহিদা পূরণ করার ক্ষমতা এ রাষ্ট্রের নেই। আমাদের পাশ্ববর্তী দেশ ভারতে ১২০ কোটি মানুষ বসবাস করে। ওই দেশে প্রতি বর্গ কিলোমিটারে ৫৪০ জন বসবাস করে। আর আমাদের দেশে প্রতি বর্গ কিলোমিটারে ১০৫০ জন বসবাস করে। এতো পরিমাণ মানুষের বসবাস আমাদের দেশে, তারপরও আমরা কিছু ভাবছি না, আমাদের কোন চিন্তা নেই। যার কারণে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে । এদেশে যদি কোন ভ্যানচালক একটি সন্তান জন্ম দিয়ে ভালোভাবে মানুষ করতে পারে তাহলে ভ্যানচালকের সন্তানটি মেধাবী ও কোয়ালিটি সম্পন্ন মানুষ হয়ে গড়ে উঠবে। আর যদি ৪/৫ টা সন্তান জন্মদেয় তাহলে ওই সন্তানরা কোয়ালিটি সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে না। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এর আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কমপ্লেক্স সভাকক্ষে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভায় প্রধান অতিথি’র বক্তব্য প্রদানকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: মোজাম্মেল হক রাসেল এসব কথা বলেন। তিনি আরও বলেন, আসুন আমরা সবাই মিলে পরিবর্তন সূচনা করি, যেটা হবে পৃথিবীর মধ্যে শ্রেষ্ট মেধাবী জাতি। সেখানে জনসংখ্যা কম হবে কিন্তু মেধাবীর সংখ্যা বেশি হবে। যে জাতি হবে ব্রিটিশদের মত মেধাবী। ব্রিটিশরা মাত্র ১ লাখ ২৬ হাজার সৈনিক দিয়ে পৃথিবীর ৫৪টি দেশ শাসন করেছে। ওরা মেধাবী ছিল বলে অল্প সৈনিক নিয়েও ১৯০ বছর একাধারে শাসন করতে পেরেছে। তাহলে আপনারা বুঝতে পারছেন মেধাবীর কত মূল্য। আরও একটি কথা সবার মনে রাখা উচিত সরকারি সাহায্যে কিংবা বিদেশী দান নিয়ে দেশ গড়া সম্ভব নয়। দেশ গড়তে হলে আপনাকে-আমাকে এগিয়ে আসতে হবে। সবাইকে সচেতন হতে হবে। ‘‘পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আব্দুস সেলিম’র সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহ-আলম’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা মো: রুহুল আমিন, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, সমবায় কর্মকর্তা শেখ মুজিবুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুস সোবহান, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন, নবযাত্রা প্রকল্পের লিমা গোমেজ প্রমুখ। মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. প্রবীর কুমার মুখোপাধ্যায়’র সার্বিক সহযোগিতায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুল মোমেন, সাংবাদিক হাফিজুর রহমান শিমুল, আহম্মদ উল্ল্যাহ বাচ্চু, ইশারাত আলী, ব্যবসায়ী মীর মাসুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *