শ্যামনগরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শন
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরের দেবীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন এনজেন্ডারহেলথ বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার ডা: শেখ নাজমুল হুদা, এনজেন্ডারহেলথ-আমেরিকা পরিচালক টনি মুরাঙ্গী, ফিস্টুলা কেয়ার প্লাস আমেরিকা প্রকল্প ব্যবস্থাপক জেরিথ বোথা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) পরিদর্শনকালে দেবীপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি অনিরুদ্ধ কর্মকার (সম্পদ) ক্লিনিকের বিভিন্ন ধরনের উদ্ভাবনীমুলক কাজের সাথে মহিলা জনিত ফিস্টুলা রোগ প্রতিরোধে ফিস্টুলা চ্যাম্পিয়ন কিশোরীদের বিগত ১ বছরের কার্যক্রম সর্ম্পকে অবগত করেন এবং ক্লিনিকের আওতাভুক্ত গর্ভবতী- প্রসূতি মায়েদের শত ভাগ স্বাস্থ্য সেবার আওতায় আনা, আগামীতে মহিলা জনিত ফিস্টুলা রোগ প্রতিরোধে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা, ফিস্টুলা চ্যাম্পিয়ন কিশোরীদের বিভিন্ন ধরনের দক্ষতামুলক প্রশিক্ষণ প্রদান, অভিজ্ঞতা বিনিময় সফর সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মন্ডল ভূপতি ভূষণ, সহ: স্বাস্থ্য পরিদর্শক অপূর্ব রঞ্জন মন্ডল, ক্লিনিকের ভূমিদাতা রাজেন্দ্র মন্ডল, স্বাস্থ্য সহকারী মর্জিনা খাতুন সহ ক্লিনিকে আগত রোগীরা।

Leave a Reply