ঢাকাTuesday , 3 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাশিমাড়ীতে কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 3 December 2019, 21:31

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার গোবিন্দপুর ব্লকে মাঠ দিবস পালিত হয়। মঙ্গলবার (৩রা ডিসেম্বর) কৃষক উজ্জ্বল হোসেনের প্রদর্শনী প্লট সংলগ্ন মাঠে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সবজী প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিয়া, বিশেষ অতিথি ছিলেন জিয়াউল হক এসএপিপিও, উপ সহকারী কৃষি অফিসার নুর আলি বিশ্বাস, শেখ কামরুল হাসান ও সংশ্লিষ্ট বøকের উপ সহকারী কৃষি অফিসার সামছুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন কৃষক উজ্জ্বল হোসেন, জাহিদ, রাজ্জাক, সুফিয়ান, পবিত্র মন্ডল, খালেক, আলিম, নিরঞ্জন সহ দুই শতধিক কৃষান – কৃষাণী। উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিয়া কৃষান-কৃষানীদের পরিবেশ বান্ধব কৃষি চাষাবাদের প্রতি গুরুত্ব দিতে বলেন। রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে জৈব নাষক কীটনাশক ব্যবহারে পরামর্শদেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাবু অঞ্জন কুমার রাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *