ঢাকাMonday , 2 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভোমরা সীমান্ত থেকে এক চোরাকারবারি আটক

admin ঢাকা
আপডেট: 2 December 2019, 23:00

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের ১০ লিটার ভারতীয় পারফিউমসহ এক চোরা কারবারিকে আটক করেছে বিজিবি। সোমবার (২ ডিসেম্বর) ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক চোরা কারবারির নাম ইব্রাহিম কারিকর (৪৬)। তিনি কালিগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের সুরাত আলী কারিকরের ছেলে। বিজিবি জানায়, ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে পারফিউমের একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপি’র টহল কমান্ডার নায়েক মেজবা উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এসময় লক্ষিদাড়ি বেড়ি বাঁধের উপর থেকে একটি কন্টিনার ভর্তি ১০ লিটার পারফিউমসহ চোরাকারবারি ইব্রাহিম কারিকরকে হাতে নাতে আটক করা হয়। যার বাজার মূল্য ২ লাখ ২০ হাজার টাকা বলে বিজিবি আরো জানায়। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে: কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক চোরকারবারি ইব্রাহিম কারিকরকে উক্ত পারফিউমসহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *