কালিগঞ্জে অধ্যক্ষ মো: শামসুদ্দীন’র দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: শামসুদ্দীন (৮৪ ) এর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) আসরের নামাজের পর তার নিজ গ্রাম ফরিদপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। গত রবিবার (১ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)।
অধ্যক্ষ মো: শামসুদ্দীন দীর্ঘদিন যাবৎ বিষ্ণুপুর ইউপি সাবেক সদস্য ও শ্যামনগর উপজেলার গাবুরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত থেকে অবসর গ্রহণ করেছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি চৌমুহনী কেন্দ্রীয় জামে মসজিদ ও শ্রীরামপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের সভাপতি’র দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

Leave a Reply