দেবীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে সিভিল সার্জন
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা: শেখ আবু শাহিন। সোমবার (২রা ডিসেম্বর) বেলা ১২টায় সিভিল সার্জন উক্ত ক্লিনিকে বেসরকারি গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক’র সহযোগিতায় এবং দেবীপুর কমিউনিটি ক্লিনিকের বাস্তবায়নে ঔষধি গাছের প্রদর্শনী প্লটের উদ্বোধন ও ক্লিনিক পরিদর্শনকালে সিএইচসিপি তাকে দেবীপুর কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন ধরনের উদ্ভাবনীমূলক কার্যক্রম সম্পর্কে অবগত করেন। সকল কার্যক্রম দেখে তিনি খুশি হয়ে দেবীপুর কমিউনিটি ক্লিনিককে একটি মডেল ক্লিনিক বলে পরিদর্শন বহিতে লিপিবদ্ধ করেন এবং জেলার সকল কমিউনিটি ক্লিনিককে এ ক্লিনিকের কার্যক্রম অনুসরণ করার পরামর্শ প্রদান করেন। এ সময়ে সিভিল সার্জন দেবীপুর কমিউনিটি ক্লিনিকে উপজেলা পরিষদের সহযোগিতায় বাস্তবায়িত ভ্যান অ্যাম্বুলেন্সও উদ্বোধন করেন। উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: অজয় কুমার সাহার সভাপতিত্বে ও সিএইচসিপি অনিরুদ্ধ কর্মকারের সঞ্চালনায় ক্লিনিক চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি ডা: শেখ আবু শাহীন বলেন, কমিউনিটি ক্লিনিকের জন্য আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে রোগীর চাপ কমেছে, দরিদ্র জনগণ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করছে, কমিউনিটি ক্লিনিকে নরমাল ডেলিভারি হচ্ছে।

Leave a Reply