বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উদ্যাপন
প্রেস বিজ্ঞপ্তি: ২ ডিসেম্বর সোমবার বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলার সহযোগী সংস্থার আয়োজনে বিএনএফ এর প্রতিষ্ঠা বার্ষিকী-২০১৯ উদ্যাপিত হয়। সকাল ৯ টায় সাতক্ষীরা নিউমার্কেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরে বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়কে প্রদক্ষিণ করে প্রেসক্লাবে শেষ হয়। পরে প্রেসক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মো: হারুন-অর রশিদ। বিশেষ বক্তব্য রাখেন মো: আব্দুল কাদের, মাহফুজা সুলতানা রুবি, সদস্য, মমতাজ আহম্মেদ বাপ্পি, প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক হেদায়েতুল ইসলাম, নির্বাহী পরিচালক, জোড়দিয়া সততা সংস্থা, সাতক্ষীরা।

Leave a Reply