বড়দলে মসজিদ পরিদর্শন করলেন ইউএনও
বড়দল(আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির ফকরাবাদ বায়তুল আমান জামে মসজিদ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলীফ রেজা। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে তিনি মসজিদে উপস্থিত হয়ে কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। তিনি জরাজীর্ণ মসজিদ সংস্কারের জন্য মুসল্লিদের পূর্বের আবেদন অনুযায়ী সরকারি অনুদান দেওয়ার আশ্বাস প্রদান করেন। এসময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আকের আলী, মসজিদের সভাপতি শাহাবুউদ্দীন বিশ্বাস, সাংবাদিক এসএম শরীফ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply