কলারোয়ায় এক মাদক ব্যবসায়ীসহ আটক ২
কলারোয়া অফিস : কলারোয়ায় ২০ পিস ইয়াবা সহ ১ জন মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্ট ভুক্ত অন্য ১ জন আসামি গ্রেফতার হয়েছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস’র নেতৃত্বে এসআই ইস্রাফিল হোসেন ,এসআই ফারুক হোসেন, এএসআই সাগর হোসেন, এএসআই মফিজুল ইসলাম, এএসআই নূর আলী ফোর্সের সহায়তায় হাফিজুল ইসলাম নামে একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে এবং আজগর আলী নামে একজন ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানার পুলিশ ২ ডিসেম্বর ভোর বেলা বোয়ালিয়া গ্রামের মৃত মোজাম্মেল গাজীর পুত্র হাফিজুল ইসলাম (২৫) কে বোয়ালিয়া গ্রামের বকুল হোসেনের বাড়ির পশ্চিম পাশের কাঁচা রাস্তা হতে ৫০ পিস ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করেন। এ ব্যাপারে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনির উল গিয়াস এর সত্যতা স্বীকার করেছেন।

Leave a Reply