কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ কলেজ শিক্ষার্থী আহত
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার কলেজ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তারা হলেন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মাওলা গাজীর ছেলে রাজন গাজী (২২), সাইফুল সরদারের ছেলে সাকিব সরদার (২২), আবুল কালাম গাজীর ছেলে নোমান গাজী (২১) ও আবজাল গাজীর ছেলে অপু গাজী (২০)। ঘটনাটি ঘটেছে সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে সাতক্ষীরা-শ্যামনগর সড়কের কাটাখালী নামক স্থানে।
সূত্র জানায়, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা থেকে সকাল ৭ টার দিকে শাহাপুর মধুগ্রাম কলেজের অর্নাস দ্বিতীয় বর্ষের কয়েকজন শিক্ষার্থী মোটরসাইকেল যোগে সুন্দরবনের উদ্দেশে রেব হয়। পথিমধ্যে উপজেলার মৌতলার ইউনিয়নের কাটাখালি নামক স্থানে পৌঁছালে শ্যামনগর থেকে ছেড়ে আসা দ্রæতগামী একটি প্রাইভেটকার (নং- ঢাকা মেট্রো খ- ১১-৩৯৬৮) এর সাথে দু’টি মোটরসাইকেল’র মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ওই দু’টি মোটর সাইকেলে থাকা চারজন রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পরবর্তীতে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা র্যাব-৬ এর একটি টহল দল সাতক্ষীরা অভিমুখে যাওয়ার সময় দুর্ঘটনায় গুরুতর আহদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে খুলনার ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেন।

Leave a Reply