ঢাকাMonday , 2 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শেরে বাংলা ক্লিনিকে চিকিৎসার আড়ালে প্রতারণা সংবাদ সম্মেলনে অভিযোগ

admin ঢাকা
আপডেট: 2 December 2019, 21:02

ডেস্ক রিপোর্ট: কালিগঞ্জের নলতায় শেরে বাংলা ক্লিনিকের বিরুদ্ধে চিকিৎসার আড়ালে মানুষের জীবন নিয়ে খেলা করছে। এলাকার সাধারণ মানুষের সাথে প্রতারণা করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এছাড়া উক্ত ক্লিনিকে কিছু চিহিৃত দালাল গ্রাম এলাকা থেকে অসহায় রোগী এনে ভর্তি করে সর্বশান্ত করে নিচ্ছে।
সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে উপরোক্ত কথাগুলো বলেন, কালিগঞ্জ উপজেলার নলতা শরীফ গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে রুহুল আমিন। লিখিত বক্তব্য তিনি আরও বলেন, আমার বোন রেশমা পারভীন ডেলিভারি হওয়ার জন্য শেরে বাংলা ক্লিনিকে ভর্তি করি ২৭ নভেম্বর দুপুর। রাত আটটার সময় তারা নরমাল ডেলিভারি করায় জোরপূর্বক ভাবে। আমরা বারবার বলতে থাকলেও তারা আমাদের কথায় কর্ণপাত করেনি উক্ত ভুঁইফোঁড় ক্লিনিকটি। বাচ্চাটি যখন মারা যায় তখন তারা বলে আপনারা দ্রæত সাতক্ষীরায় নিয়ে যান। আমরা দ্রæত সাতক্ষীরা সিবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বলেন বাচ্চাটি অনেক আগেই মারা গেছেন। এছাড়া গত এক সপ্তাহের ব্যবধানে দুইটি বাচ্চা মারা গেছে উক্ত ক্লিনিকে। তিনি আর বলেন, উক্ত হাসপাতালে কোন ডাক্তার নেই, নেই কোন নার্স এবং ওটি রুম। নামে মাত্র ক্লিনিক করে গ্রাম্য ডাক্তার দিয়ে মানুষের সাথে প্রতারণা করে চলেছে দিনের পর দিন। ভুঁইফোঁড় ক্লিনিকটি বন্ধের জন্য জেলা প্রশাসক ও সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। যাতে ক্লিনিকটি সাধারণ মানুষের জীবন নিয়ে আর ছিনিমিনি খেলতে না পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *