কলারোয়া উপজেলা চেয়ারম্যান ও ওসির সাথে নব নির্বাচিত সাধারণ সম্পাদক আলিমুরের মতবিনিময়
কলারোয়া অফিস: কলারোয়া উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক আলিমুর রহমান ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এবং মত বিনিময় করেছেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও কলারোয়া থানার অফিসার ইনচার্জ মুনির উল গিয়াসের সাথে। রবিবার (১ ডিসেম্বর) মিষ্টি ও ফুল নিয়ে একে একে দুজনকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এ সময়ে নব নির্বাচিত সাধারণ সম্পাদক আলিমুরের সাথে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বর্তমান সাবেক নেতা কর্মীরা ও কলারোয়া প্রেসক্লাবের সভাপতি এম এ কালাম উপস্থিত ছিলেন। নব নির্বাচিত সাধারণ সম্পাদক আলিমুর এসময় দল মত নির্বিশেষে সকলের কাছে দোয়া সহযোগিতা কামনা করেন। এর আগে গত ২৯ নভেম্বর সমঝোতার মাধ্যমে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন হয়। সভাপতি হিসেবে পুনরায় মনোনীত হন ফিরোজ আহম্মেদ স্বপন। অনেকটা নাটকীয়তা আর চমক দেখিয়ে সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আলিমুর রহমান। বর্তমান কমিটির সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন ২০১৪ সালের দলীয় কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। বিগত উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি। আর দলটির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর ভাই ও বিগত উপজেলা কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলিমুর রহমান কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক। এছাড়াও ২৯ নভেম্বর উপজেলা আ.লীগের ঘোষিত কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন- সিনিয়র সহ.সভাপতি খায়বার হোসেন, সহ.সভাপতি আব্দুল ওয়াদুদ ঢালী, আব্দুল হামিদ সরদার, আনোয়ার হোসেন, সম মোরশেদ আলী, শেখ আমজাদ হোসেন ও শেখ জাকির হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বুলবুল, শামছুদ্দীন আল মাছুদ বাবু, আফজাল হোসেন হাবিল। সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, কাজী আসাদুজ্জামান শাহাজাদা ও বেনজীর হোসেন হেলাল। নির্বাহী সদস্য- উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও আরাফাত হোসেন।

Leave a Reply