সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানে সৃজনশীল, উদ্যমী, কর্মদ্যোগী শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন গাইয়াখালী সর. প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আবুল কালাম আজাদ। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ উপলক্ষে আশাশুনি উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন কমিটি কর্তৃক এ ঘোষণা করা হয়েছে। আবুল কালাম আজাদ একাধারে উচ্চশিক্ষিত, কবি, লেখক ও সুবক্তা হিসেবে খ্যাত। ইতিপূর্বে তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ‘ইনোভেশন গ্রান্ট’ প্রকল্পে প্রাক প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে সহায়তা পেয়েছিলেন। সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে দু’দু বার জেলার শ্রেষ্ঠ লেখকের পুরস্কার পেয়েছেন। গত একুশে গ্রন্থমেলা’১৯ এ ঢাকাতে তার লেখা ‘অসংগতি আর বিকৃতি’ বইটি প্রকাশিত হয়েছে। উল্লেখ্য যে, তিনি আশাশুনি উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
