ঢাকাSunday , 1 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নলতায় ডা. রুহুল হক পলিটেকনিক ইনস্টিটিউট এন্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের নির্মাণ কাজের উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 1 December 2019, 21:53

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের নলতায় প্রোফেসর ডা. রুহুল হক পলিটেকনিক ইনস্টিটিউট এন্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে নলতা পাঁক রওজা শরীফের খাদেম মৌলভী আনছার উদ্দীন আহমদ এই প্রতিষ্ঠানের নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামান খোকন, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ, নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মালেকুজ্জামান, আব্দুল্লাহ মোড়ল, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবু, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জি.এম সাইফুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *