ঢাকাSaturday , 30 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে আ’লীগ সম্মেলন উপলক্ষে তাঁতী লীগের মিছিল সমাবেশ

admin
November 30, 2019 9:47 pm
Link Copied!

শ্যামনগর অফিস: শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে উপজেলা তাঁতীলীগের মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলা আওয়ামী লীগ অফিস থেকে শুরু করে শ্যামনগরে প্রধান, প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর চৌরাস্তার মোড়ে এসে আলোচনা সভায় মিলিত হয়, উপজেলা তাঁতী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মারুফ এর পরিচালনায় মিছিলে অংশগ্রহণ করেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স.ম আব্দুর সাত্তার সাবেক ছাত্রনেতা শেখ আব্দুর সালাম, উপজেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মিশুক, বিকাশ কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন, দপ্তর সম্পাদক দেবাশিষ কুমার, ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি আব্দুল জলিল, ভূরুলিয়ার সাধারণ সম্পাদক আব্দুল গাফফার সহ বিভিন্ন ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আহŸায়ক, যুগ্ম আহŸায়ক ও নেতা কর্মী রা উপস্থিত ছিলেন। মিছিলে বাংলাদেশ আওয়ামী লীগ এর উপদেষ্টা ডা: আ ফম রুহুল হক এমপি, সাধারণ সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, সদস্য এস এম কামাল হোসেন, আমিরুল আলম মিলন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সহ সভাপতি মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহামেদ রবি, সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলামকে শুভেচ্ছা জানিয়ে মিছিল করেন। এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জগলুল হায়দার এমপি, সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলনকে পুনরায় সভাপতি /সম্পাদক নির্বাচিত করার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।