প্রধান শিক্ষিকার অবহেলায় বৃত্তির ফল প্রকাশের ৮মাস পর ফলাফল পেল এক ছাত্র
কুলিয়া(দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার পুষ্পকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ফল প্রকাশের ৮মাস পর ফলাফল পেল আশিকুর রহমান। জানা যায় যে, পুষ্পকাটি প্রাইমারি স্কুল ৩জন বৃত্তি পায় তার মধ্যে ২জনের ফল প্রকাশ হয় যথাসময়ে এবং প্রধান শিক্ষিকা তনিমা পারভীনের অবহেলার কারণে অন্য ১জনের ফল প্রকাশ হয় ৮মাস ৫দিন পর। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৮ এর ফলাফলের ভিত্তিতে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ছাত্র/ছাত্রীদের নামের তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রবিবার ২৪/১১/১৯ ইং তারিখে প্রকাশ করে। এর প্রেক্ষিতে পুষ্পকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৩জন বৃত্তি পায়। মোছা তাসলিমা সুলতানা তিশা, রুপালী খাতুন ও আশিকুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তনিমা পারভীন উপরোক্ত বৃত্তি পাওয়া ৩জনের মধ্যে মোছা তাসমিলা সুলতানা তিশা ও রুপালী খাতুন সরকারী ভাবে বৃত্তি পেয়েছে বলে অভিভাবকদের জানায়। কিন্তু আশিকুর রহমানের অভিভাবককে বৃত্তি পাওয়ার কথা জানানো হয়নি। আশিকুরের পিতা নায়েব এস.এম ফজলুর রহমান জানান, গত ২৮/১১/১৯ ইং আমি লোকমুখে জানতে পারি যে আমার ছেলে আশিকুর রহমান বৃত্তি পেয়েছে। তখন আমি প্রধান শিক্ষিকার কাছে বিষয়টি জানতে চাই। প্রধান শিক্ষিকা বলেন যে বৃত্তি ফলাফল তালিকায় আশিকুরের নাম ছিল কিন্তু আমি বুঝতে পারিনি, সে কারণে আপনাকে জানানো হয়নি তার জন্য আমি দুঃখিত। তিনি আরো বলেন, আমার ছেলে একজন মেধাবী ছাত্র কিন্তু আমার ছেলের বৃত্তি পাওয়ার আনন্দ আমরা উপলব্ধি করতে পারিনি। আমি আগে যদি জানতাম আমার ছেলে বৃত্তি পেয়েছে তাহলে আমি হইতো তাকে আরো ভালো স্কুলে পড়াতে পারতাম কিন্তু তা থেকে আমার ছেলে বঞ্চিত হলো।

Leave a Reply