ঢাকাSaturday , 30 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় নির্যাতন ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 30 November 2019, 21:30

তালা প্রতিনিধি: তালার এক পাষন্ড স্বামী কর্তৃক নির্মম নির্যাতনের শিকার মোছা: রাজিয়া পারভীন (২৭) নামের দুই কন্যা সন্তানের জননী বিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকালে তালা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তালা উপজেলার খেরশা ইউনিয়নের দক্ষিণ শাহাজাতপুর গ্রামের কাজী কামরুল ইসলামের মেয়ে রাজিয়া পারভীন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, সামাজিক ভাবে একই গ্রামের মৃত আব্দুল মালেক মোড়লের বড় ছেলে আব্দুল হাকিমের সাথে ২০০৯ সালে বিবাহ হয়। এরই মধ্যে পর্যায়ক্রমে তাদের দাম্পত্য জীবনে দুইটি কন্যা সস্তানের জন্ম হয়। তার স্বামী বর্তমানে একটি বে-সরকারী চ্যানেলে চাকুরি করেন। সেই সুবাদে প্রথম থেকেই ঢাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তার উপর নির্যাতন চালাত। বিভিন্ন সময় স্বামী হাকিম রাজিয়া পারভীনের উপর অমানবিক শারীরিক নির্যাতন চালাতে থাকে। এছাড়া তার স্বামীর চাকুরি চলে যাওয়ায় তার পিতার মাতার দেওয়া তিন ভরি স্বর্ণালংকার বিক্রয় করে নেয়। তিনি আরও জানান, গত এক বছর পূর্বে তার স্বামীর চাহিদা অনুযায়ী যৌতুক না দেওয়ায় ঢাকা থেকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। সেই থেকে দু’কন্যা সন্তান নিয়ে বাপের বাড়িতে থাকে। সর্বশেষ তার স্বামী আব্দুল হাকিম ঢাকা থেকে বাড়িতে আসার খবর পেয়ে শুক্রবার (২৯ নভেম্বর) সকালে আমার মা নাছিরন নাহার (৫৫) ও ছোট মেয়ে আরিষাকে নিয়ে গেলে দফায় দফায় মারপিট করে । নির্মম নির্যাতনের শিকার রাজিয়া পারভীন জানান, শুক্রবার সকালে তার স্বামীর বাড়িতে গেলে ছোট মেয়েকে কেড়ে নিয়ে তার স্বামী হাকিম আমাকে মেরে ফেলার জন্য গলা টিপে ধরে এবং বাঁশের লাঠি লোহার রড দিয়ে পিটিয়ে সমস্ত শরীরে ফোলা ও জখম করে পুকুরে ফেলে দেয়। এসময় তাদের আতœচিৎকারে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে। রাজিয়া পারভীন ন্যায় বিচার পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *