ঢাকাSaturday , 30 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণা : করায় নেতা কর্মীদের মাঝে চরম ক্ষোভ

admin ঢাকা
আপডেট: 30 November 2019, 21:31

খুলনা প্রতিনিধি: আটরা গিলাতলায় ইউনিয়ন বিএনপি’র আহŸায়ক কমিটি ঘোষণা করায় নেতা কর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। খুলনার জেলা বিএনপির সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা স্বাক্ষরিত সংগঠন গতিশীল ও পুণঃগঠনের লক্ষে আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির ১৬ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি গত ২৭ নভেম্বর ঘোষণা করায় খানজাহান আলী থানা ও আটরা গিলাতলা ইউনিয়ন এলাকার বিএনপি নেতা কর্মীদের ভিতর চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। কমিটিতে দীর্ঘদিনের রাজ পথের সৈনিক এবং ত্যাগী নেতা কর্মীদের বাদ দিয়ে নতুন একটি পকেট কমিটি তৈরি করা হয়েছে। খানজাহান আলী থানা বিএনপির প্রবীণ রাজনীতিবিদ থানা বিএনপির সভাপতি মীর কায়সেদ আলীকেও কমিটিতে রাখা হয়নি। গিলাতলা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ২৭ জনের মধ্যে ২৩ জন উক্ত কমিটির বিপক্ষে এবং অনতি বিলম্বে সদ্য ঘোষিত আহকায়ক কমিটি বাতিল পূর্বক ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে পূণরায় গিলাতলায় ইউনিয়ন বিএনপি’র আহŸায়ক কমিটি ঘোষণা করার জোর দাবি জানান। এদিকে গতকাল সন্ধ্যায় উক্ত আহŸায়ক কমিটি বাতিলের দাবিতে গিলাতলা ইউনিয়নের বিএনপির নেতা কর্মীরা এলাকায় এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে বক্তৃতা করেন মো: আইউব হোসেন মোল্যা, মোক্তার বিশ্বাস, শাহজাহান মীর, হাফিজ কাজী, খয়বার, আনোয়ার হোসেন, মো: ফকরুল ইসলাম, মো: জাহাঙ্গীর হোসেন খোকা, নাসির উদ্দিন, মো: সেলিম, মো: আরিফুল ইসলাম, মোল্যা সোলায়মান, বিল্লাল হোসেন, রফিকুল ইসলাম সুজা, মো: হাবিব, মো: তহিদুল ইসলাম, মাসুম বিল্লাহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *