ঢাকাSaturday , 30 November 2019
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় এনকাউন্টারে নিহত ২

admin
November 30, 2019 9:29 pm
Link Copied!

অনলাইন ডেস্ক: কালিগঞ্জে বিকাশের ২৬ লাখ টাকা ছিনতাইয়ের মামলার দুই আসামি পুলিশের সাথে এনকাউন্টারে নিহত হয়েছে। নিহতদের নাম মামুনুল ইসলাম দীপ ও সাইফুল ইসলাম। দীপ শহরের মুনজিতপুর এলাকার ডেকোরেটার ব্যবসায়ী মঈনুল ইসলামের ছেলে। সাইফুল ইসলাম কালিগঞ্জের উজিরপুর গ্রামের আব্দুস সবুর সরদারের ছেলে।
পুলিশ জানায়, ৩১ অক্টোবর বিকেল ৫টার দিকে শ্যামনগর উপজেলার বিকাশ এজেন্টের শাখা ব্যবস্থাপক প্রদীপ কুমার দে, ফিল্ড কর্মকর্তা তামিম এবং কাস্টমার কেয়ারের কর্মকর্তা মিথুন কুমার সাতক্ষীরা সাউথইষ্ট ব্যাংক থেকে বিকাশের ২৬ লক্ষ টাকা উত্তোলন করে মোটর সাইকেলে শ্যামনগরে যাচ্ছিলেন। পথিমধ্যে কালিগঞ্জের মৌতলা ইউনিয়নের কাটাখালি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ৩ ছিনতাইকারী একটি মোটরসাইকেল যোগে এসে বিকাশ কর্মকর্তাদের গতিরোধ করে। এসময় ওই ছিনতাইকারীরা ২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে বিকাশ এজেন্টের কর্মকর্তাদের কাছে থাকা ২৬ লাখ টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে দ্রæত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় বিকাশ এর শ্যামনগর উপজেলা ডিস্ট্রিবিউটর আবু বক্কর সিদ্দীক মিরু অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় মামলা করেন (মামলা নম্বর: ১, তারিখ: ০১-১১-১৯ খ্রি.)।
এদিকে উক্ত টাকা ছিনতাই মামলার বেশ কয়েকজনকে পুলিশ শুক্রবার আটক করে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাত ৩টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকায় অস্ত্র উদ্ধার করতে গেলে সন্ত্রাসীদের সহযোগীরা তাদেরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় এনকাউন্টারে দীপ ও সাইফুল নিহত হয়। সাতক্ষীরা সদর থানার পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। এসময় সেখান থেকে দুটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, দুটি অত্যাধুনিক চাকু ও একটি নম্বর প্লেট বিহীন মোটর সাইকেল উদ্ধার করা হয়।
সাতক্ষীরা পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, সম্প্রতি সাতক্ষীরার কালিগঞ্জে বিকাশ কোম্পানির ২৬ লাখ টাকা ছিনতাই হয়। এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি মামলা হয়। ওই মামলায় শুক্রবার দীপ ও সাইফুল কে কালিগঞ্জ থানা পুলিশ আটক করে। পরে তাদেরকে নিয়ে টাকা উদ্ধার অভিযানে গেলে তাদের সহযোগীরা ছিনিয়ে নেয়ার অভিযোগে পুলিশকে লক্ষ করে গুলি চালায়। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা কয়েক রাউন্ড গুলি করে। এ ঘটনায় দীপ ও সাইফুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। তাদের বিরুদ্ধে হত্যা,ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।