ঢাকাMonday , 3 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় অস্ত্রসহ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি গ্রেফতার

admin
September 3, 2018 9:59 pm
Link Copied!

তালা প্রতিনিধি: তালায় অস্ত্রসহ সাতক্ষীরা জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো. খোরশেদ আলমকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার ইসলামকাটীর খালপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মো. খোরশেদ আলম তালার সুজনশাহা গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।
তালা থানার ওসি মো. মেহেদী রাসেল জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শেখ মো. আজগর আলী, এসআই মো. মিজানুর রহমান, এএসআই মো. জামিরুল ইসলাম নেতৃত্বে উপজেলার ইসলামকাটী গ্রামের যাত্রী ছাউনির পাশের খালপাড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মো. খোরশেদ আলমকে ওয়ান শ্যুটার গানসহ গ্রেফতার করা হয়। এঘটনায় খোরশেদ আলমের বিরুদ্ধে তালা থানায় অস্ত্র আইনে মামলা (নং-০১(০৯)১৮) রুজু করা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।