ঢাকাSaturday , 30 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 30 November 2019, 21:23

ডেস্ক রিপোর্ট: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক-এমপি। সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মুনসুর আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন-এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য এস.এম কামাল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা সম্মেলন তদারকি কমিটির প্রধান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু। আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন এবং সাধারণ সম্পাদক—
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *