ঢাকাFriday , 29 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টে জেকেএসপি চ্যাম্পিয়ন

admin ঢাকা
আপডেট: 29 November 2019, 20:54

খুলনা প্রতিনিধি: জাব্দিপুর ক্রীড়াচক্র আয়োজিত ১৬ দলীয় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল ৪ টায় ফুলবাড়ীগেট মিরেরডাঙ্গা পেট্রোল পাম্প সংলগ্ন বালুরমাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় জাব্দিপুর জে কে এস পি ২ -১ গোলে জাব্দিপুর ইয়ং বয়েজক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে, বিজয়ী দলের পারভেজ ফাইনাল খেলায় ১টি গোল করে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়, খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খানজাহান আলী থানা যুবলীগের যুগ্ম আহŸায়ক মো: সাজ্জাদুর রহমান লিংকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা অফিসার্স ইনচার্জ মো: শফিকুল ইসলাম, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী খলিফা, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এফএম জাহিদ হাসান জাকির, সুরুজ্জামান হানিফ, বায়জিদ সরদার, সাইফুল ইসলাম বাবু, মিজানুর রহমান রুপম, শেখ তরিকুল ইসলাম। জাব্দিপুর ক্রীড়াচক্রের সভাপতি মো: লিটন হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন সাবেক ইউপি সদস্য হোসেন আলী হাওলাদার, ছাত্রলীগ নেতা মো: সুমন , কামরুল ইসলাম, মনির হোসেন, মো: রেজাউল ইসলাম, হারান ,লিখন , বাপ্পি, জসিম, শাহিন, মনির, সুমন, শিমন প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *