ঢাকাMonday , 3 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় দেলুটির জয়

admin ঢাকা
আপডেট: 3 September 2018, 21:56

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) উদ্বোধনী খেলায় দেলুটি ইউনিয়ন জয় পেয়েছে।
সোমবার (৩ সেপ্টেম্বর) বিকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি (পাইকগাছা-কয়রা-০৬) আসনের এমপি অ্যাডভোকেট শেখ মো. নূরুল হক। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় দেলুটি ইউনিয়ন পাইকগাছা পৌরসভাকে এক গোলে পরাজিত করে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের সদস্য সচিব ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি (অপারেশন) প্রবীণ চক্রবর্তী, মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু ও দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মÐল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, কাউন্সিলর আছমা আহম্মেদ, কবিতা দাশ, মাহাবুবুর রহমান রঞ্জু, তৈয়েবুর রহমান, কামাল আহম্মেদ, সেলিম নেওয়াজ, গড়ইখালীর প্যানেল চেয়ারম্যান আ. ছালাম কেরু, ইউপি সদস্য বিশ্বজিত রায়, সুপদ রায়, রনধীর মÐল, রবীন্দ্র নাথ মÐল, কিংশুক মÐল, নিরাপদ দফাদার, আশীষ হালদার, দীপক মÐল, পৃতিলতা ঢালী, ডালিম রায়, দ্বীজেন মÐল প্রমুখ। খেলা পরিচালনা করেন মিনারুল ইসলাম, তুষার কান্তি ও মঞ্জুরুল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *