ফিংড়ীতে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
- জি.এম আজিজুল ইসলাম, ফিংড়ী:: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯নভেম্বর) সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফিংড়ী ইউনিয়ন পরিষদ ও ব্যাংদহা বাজারে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ করেন ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সামছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক মহাদেব কুমার ঘোষ, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু, সাবেক ছাত্রলীগ নেতা আলামিন রোকন, ইউপি সদস্য আব্দুর রকিব ঢালী, মিজানুর রহমান, আফসার উদ্দীন সরদার, আশরাফ হোসেন, শেখ জাকিরুল হক, আছিয়া খাতুন, নাসিমা পারভীন, রেবেকা সুলতানা প্রমূখ। এসময় ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৪৫০ জন অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Leave a Reply