ঢাকাThursday , 28 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মোটরসাইকেল ও বাইসাইকেল’র সংঘর্ষ, আহত-২

admin ঢাকা
আপডেট: 28 November 2019, 22:14

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে মোটরসাইকেল ও বাইসাইকেল এর সংঘর্ষে দু’জন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন ভাড়াশিমলা ইউনিয়নের সাদপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে আব্দুল গফ্ফার (৭০) ও একই ইউনিয়নের খামারপাড়া গ্রামের আব্দুল মান্নান’র ছেলে হাফিজুর রহমান (৩০)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ৩ টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নে সাদপুর ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে মোটরসাইকেল চালক হাফিজুর রহমান কালিগঞ্জ থেকে নলতার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সাদপুর ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে ওই এলাকার আব্দুল গফফার বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় মোটরসাইকেল ও বাইসাইকেল সংঘর্ষ হলে দ্’ুজনেই গুরুতর আহত হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, হাফিজুর রহমান ও আব্দুল গফফার দু’জনই গুরুতর আহত হয়েছেন তবে আব্দুল গফফার এর অবস্থা আশঙ্কাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *