সখিপুরে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সুখিপুর নাক, কান ও গলা বিষয়ে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিনব্যাপী সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)’র আয়োজনে সখিপুর ইউনিয়ন পরিষদে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের নাক, কান ও গলা বিভাগের সহকারী অধ্যাপক ডা: মো. জাহিদুল ইসলাম ও ডা: জেবা তাহসিন অনন্যা। মেডিকেল ক্যাম্পে নাক, কান, গলার উপর (কানে ঘা, পর্দা ছিদ্র, শব্দ, পানি পড়া, পুঁজ পড়া, কানে কম শোনা, কানে যন্ত্রণা, নাকের পলিপাস, নাকের মাংস বৃদ্ধি, নাকের ঘা, সর্দি, টনসিল, গলায় টিউমার, গলায় চুলকান ইত্যাদির উপর) ১৬০ জন রোগীকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সাসের প্রধান অফিসের এলাকা ব্যবস্থাপক মো. মিজানুর রহমান, সমৃদ্ধির কর্মসূচি সমন্বয়কারী মো. শামীম হোসাইন, ডাক্তার মনোজ কুমার হালদার, শামীমা খাতুন, আলমগীর হোসেন, মাহবুবুর রহমান, মমিনুর রহমান এবং সখিপুরের ০৯টি ওয়ার্ডের সমৃদ্ধির স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ।
এসম ইউপি চেয়ারম্যান বলেন, গরিব মানুষ দূরবতী স্থানে গিয়ে বেশি ফিস দিয়ে ডাক্তার দেখাতে পারে না। ফলে তারা দীর্ঘদিন ধরে কষ্টে ভোগে। এছাড়া যারা পারেন তাদের আয়ের বেশির ভাগ টাকা ডাক্তার দেখাতেই চলে যায়। এসব বিষয় সহজ করতে সাস মানুষের দৌড় গোড়ায় এসে স্বাস্থ্যসেবা প্রদান করছে।

Leave a Reply