Sunday, 6 September 2026

আশাশুনিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালনে প্রস্তুতি সভা

admin ঢাকা
আপডেট: 28 November 2019, 22:06

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি জিএম মুজিবর রহমান, অধ্যাপক সুবোধ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, প্রধান শিক্ষক মমতাজ হেলেন, প্রভাষক রতন অধিকারী, রেহেনা পারভীন, শিক্ষক খুকুরানী সরকার প্রমুখ। সভায় আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *