জেলা পুলিশের উদ্যোগে কুলিয়ায় লিফলেট বিতরণ
কুলিয়া(দেবহাট) প্রতিনিধি: ‘ট্রাফিক আইন মেনে চলি, যানজটমুক্ত সাতক্ষীরা গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে দেবহাটার কুলিয়ায় ট্রাফিক সচেতনতা সপ্তাহ-২০১৯ উপলক্ষে সচেতনতামূলক প্রচারণা ও লিফলেট বিতরণ করেছে ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার (৩০নভেম্বর) সকালে টি আই হারুনুর রশীদ, সার্জেন্ট মামুনুর রহমান ও দেবহ্টাা থানার এস.আই হানিফ ও সঙ্গীয় ফোর্স কুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সচেতনমূলক ট্রাফিক সপ্তাহের বিভিন্ন লিফলেট বিতরণ করেন। এসময় গাড়ি চালানোর পূর্বে গাড়ির সমস্ত কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স চেক করে নিতে হবে এবং কাগজ পত্র সাথে রাখতে হবে। গাড়ি চালানোর সময় গতিসীমা মেনে চলতে হবে এবং ট্রাফিক আইন সম্পর্কে জানার আহবান জানান। তারা আরও বলেন, ২৫নভেম্বর থেকে এই ট্রাফিক সচেতনতামূলক সপ্তাহ শুরু হয়েছে এবং ১ডিসেম্বর পর্যন্ত চলবে।

Leave a Reply