গোবিন্দপুর এভারগ্রীণ যুব সংঘের উদ্যোগে রাস্তা সংস্কার
কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর কাশিমাড়ী ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন গোবিন্দপুর এভারগ্রীণ যুব সংঘের সদস্যদের উদ্যোগে রাস্তা সংস্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ভাঙা রাস্তা সংস্কারের কাজ করে। এভারগ্রীণ যুব সংঘের ধারাবাহিক কাজের অংশ হিসাবে তারা এ রাস্তা স্বেচ্ছায় সংস্কার করে। এই সময়ে উপস্থিত ছিল এভারগ্রীণ যুব সংঘের উপদেষ্টা মোস্তফা মাহমুদ, ও মমতাজ উদ্দিন। গোবিন্দপুর এভারগ্রীণ যুব সংঘের সাধারণ সম্পাদক আবু তাহের নেতৃত্বে আরো উপস্থিত ছিল যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন, অর্থ সম্পাদক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক রবিউল ইসলাম, শিক্ষা,সাহিত্য ও সমাজ কল্যাণ সম্পাদক সাইদুর রহমান, সজিব, কামরুল, আসাদুল রবিউল, আজারুল, আকাশ, আলাউদ্দিন, মাহমুদুল,ইয়াছিন আল-মামুন, নুরুল্লাহ, মাসুম, আব্দুল করিম, নিশানুর প্রমুখ। সংগঠনের সাধারণ সম্পাদক আবুতাহের বলেন তারা স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষ রোপণ, বীজ বিতরণ, দুর্যোগে সচেতনতা ক্যাম্পেইন, বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ, বাল্যবিবাহ দুরিকরণে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন, শীত বস্ত্র বিতরণ সহ নানা ধরনের সমাজ উন্নয়ন মূলক কাজ করে থাকেন।

Leave a Reply